Today’s Horoscope : আজ শনিবার, ১৪ জুন। সপ্তাহের শেষ ছুটির দিন। কিন্তু গ্রহ-নক্ষত্রের অবস্থান বলে দিচ্ছে—আজকের দিনটা শুধুই বিশ্রামের নয়। রাশি অনুযায়ী কেউ পেতে পারেন আর্থিক সফলতা, কারও সামনে আসতে পারে নতুন সম্পর্কের সম্ভাবনা, আবার কেউ হঠাৎই পড়তে পারেন মানসিক চাপে। তাই সকাল হতেই চোখ রাখুন আজকের রাশিফলে—জেনে নিন, আপনার দিনটা কেমন যাবে।

মেষ (Aries)

আজ ঝুঁকি নেওয়ার দিন নয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নিলেই ভালো। বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন।

বৃষ (Taurus)

পরিবারের কারও সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে। তবে প্রেমে শুভ সময়। অর্থভাগ্যও আজ আপনার দিকে।

মিথুন (Gemini)

হঠাৎ করেই পুরনো কোনও বন্ধু যোগাযোগ করতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। যাত্রাযোগ শুভ।

কর্কট (Cancer)

আজ নিজের উপর ভরসা রাখুন। কর্মক্ষেত্রে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। আর্থিক দিক ভালো থাকবে।

সিংহ (Leo)

দিনটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে। ধৈর্য ধরে এগোন।

কন্যা (Virgo)

কোনও পুরনো সমস্যা আজ নিজে থেকেই মিটে যেতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। প্রেমে সুখবর আসতে পারে।

তুলা (Libra)

অফিসে কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। অর্থ নিয়ে চিন্তা থাকলেও তা কাটিয়ে ওঠার উপায় পাবেন।

বৃশ্চিক (Scorpio)

আজ আপনার সিদ্ধান্ত অন্যদের প্রভাবিত করতে পারে। সৃজনশীল কাজে মন বসবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

ধনু (Sagittarius)

ভ্রমণের সুযোগ আসতে পারে। আজ কোনও নতুন কাজ শুরু করার জন্য ভালো দিন। শিক্ষার্থীদের জন্য শুভ সময়।

মকর (Capricorn)

কাজের চাপ বাড়তে পারে। কিন্তু নিজের দক্ষতায় আপনি সাফল্য পাবেন। অর্থ বিনিয়োগে সাবধান থাকুন।

কুম্ভ (Aquarius)

কারও সঙ্গে পুরনো কোনও অভিমান আজ মিটে যেতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সময়।

মীন (Pisces)

আজ আপনার মন থাকবে খুব সংবেদনশীল। শিল্প বা সংগীতচর্চায় দিনটা কাটাতে পারেন। অর্থভাগ্য মিশ্র।