বর্তমান সময়ে শহুরে জীবনযাত্রায় সবচেয়ে বড় সমস্যা হল জ্যাম আর যাতায়াত খরচ। ঠিক এই জায়গাতেই আশার আলো দেখিয়েছে ইলেকট্রিক স্কুটার। একদিকে যেমন জ্বালানির খরচ বাঁচায়, তেমনই দূষণ কমিয়ে পরিবেশ রক্ষাতেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তার উপরে স্মার্ট ফিচার্স ও স্টাইলিশ লুকস তো রয়েছেই।

বাজারে এখন এমন কিছু ই-স্কুটার এসেছে, যেগুলি আপনি একটি মাঝারি দামের স্মার্টফোনের দামেই কিনে নিতে পারেন। দেখে নেওয়া যাক, ২০২৫ সালের সবচেয়ে সাশ্রয়ী, জনপ্রিয় এবং কার্যকর ৫টি ই-স্কুটার কোনগুলি।

ফোনের দামে ই-স্কুটার! দেখে নিন এই মুহূর্তে বাজার কাঁপানো ৫টি সেরা মডেল

১. চেতক ইলেকট্রিক স্কুটার — স্টাইল আর প্রযুক্তির যুগলবন্দি

বজাজের পুরোনো নাম চেতককে নতুন রূপে ফিরিয়ে এনেছে চেতক ইলেকট্রিক স্কুটার। ১২৩ কিমি রেঞ্জ, ৬৩ কিমি/ঘণ্টা সর্বোচ্চ গতি, এবং রঙিন LCD ডিসপ্লে সহ তিনটি রাইড মোড থাকায় শহরের জন্য এটি আদর্শ। জল প্রতিরোধক ব্যাটারি ও মজবুত গঠন এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

মূল্য: ₹98,498

ফোনের দামে ই-স্কুটার! দেখে নিন এই মুহূর্তে বাজার কাঁপানো ৫টি সেরা মডেল

২. গ্রিন উড়ান ই-স্কুটা — বাজেটের সেরা পছন্দ

এটি এমন একটি ই-স্কুটার, যেটি লিড অ্যাসিড ব্যাটারির ৩০ কিমি রেঞ্জ এবং ২৫ কিমি/ঘণ্টা গতিসীমা সহ এটি বয়স্ক বা দৈনন্দিন ছোট দূরত্বের জন্য পারফেক্ট। ওজন মাত্র ৫১ কেজি, সহজেই চালানো যায়

মূল্য: ₹28,999

ফোনের দামে ই-স্কুটার! দেখে নিন এই মুহূর্তে বাজার কাঁপানো ৫টি সেরা মডেল

৩. ইওএক্স ইটু লো স্পিড — ফায়ারপ্রুফ প্রযুক্তি সহ নিরাপদ রাইড

এই স্কুটারটিতে রয়েছে অগ্নিরোধী ব্যাটারি, টিউবলেস টায়ার এবং অপসারণযোগ্য লিথিয়াম ব্যাটারি। প্রতিটি চার্জে ৬০-৮০ কিমি রেঞ্জ এবং ২৫ কিমি/ঘণ্টা সর্বোচ্চ গতি দেয়। শহুরে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যেই।

মূল্য: ₹51,999

ফোনের দামে ই-স্কুটার! দেখে নিন এই মুহূর্তে বাজার কাঁপানো ৫টি সেরা মডেল

৪. গ্রিন ইনভিক্টা — মজবুত বডিতে বাজেটের স্কুটার

মেটাল ফ্রেমের উপর গড়ে ওঠা এই স্কুটারটিতে রয়েছে ৬০ কিমি রেঞ্জ, ২৫ কিমি/ঘণ্টা গতি, এবং রঙিন ডিসপ্লে। দামে মধ্যম হলেও এতে রয়েছে প্রিমিয়াম ফিচার্সের ছোঁয়া। যারা শক্তপোক্ত এবং ভারি গঠন পছন্দ করেন, তাঁদের জন্য আদর্শ।

মূল্য: ₹44,999 (Amazon)

ফোনের দামে ই-স্কুটার! দেখে নিন এই মুহূর্তে বাজার কাঁপানো ৫টি সেরা মডেল

৫. ইওএক্স ওলো — অটোমেটিক কাট-অফ সুরক্ষা সহ নতুন সংযোজন

এটি একেবারেই নতুন প্রযুক্তির উপর তৈরি, যেখানে রয়েছে অটো-কাট অফ সেফটি, ফায়ারপ্রুফ ব্যাটারি এবং টিউবলেস টায়ার। প্রতিটি চার্জে ৪৫ কিমি পর্যন্ত চলতে পারে। ওজনও কম—মাত্র ৬০ কেজি।

মূল্য: ₹36,999

উল্লেখ্য, এখন আর ইলেকট্রিক স্কুটার কেনা মানেই ১ লক্ষ টাকা খরচ নয়। বাজারে এমন সব বিকল্প এসেছে, যেগুলি মধ্যবিত্তের নাগালের মধ্যে এবং দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তোলে। পরিবেশবান্ধবতা, অর্থ সাশ্রয় এবং স্মার্ট প্রযুক্তির মিশেলে এগুলিই হতে পারে আপনার পরবর্তী বাহন।