চাকরি, ব্যবসা, প্রেম কিংবা পরিবার—আজ কোন দিকটা যাবে ভালো? কোন রাশিকে থাকতে হবে সতর্ক? জেনে নিন আজকের দিনটি আপনার জন্য কতটা শুভ আর কোথায় লুকিয়ে আছে সাবধানতার বার্তা-

মেষ (Aries)

আজ নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখা জরুরি। অতিরিক্ত আবেগে কোনও বড় ভুল সিদ্ধান্ত নিতে পারেন। কর্মক্ষেত্রে কেউ পিছন থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। পারিবারিক দিক ভালো যাবে।

বৃষ (Taurus)

আর্থিক দিক আজ বেশ মজবুত। হঠাৎ কোনও লাভ বা পুরস্কার পেতে পারেন। বন্ধুর সাহায্যে কোনও কাজ সহজে মিটে যাবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে।

মিথুন (Gemini)

আজ নিজের প্রতিভাকে কাজে লাগানোর দিন। যাঁরা সৃজনশীল পেশায় যুক্ত, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে, সাবধান থাকুন।

কর্কট (Cancer)

পরিবারে কিছু টানাপোড়েন দেখা দিতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। তবে যাঁরা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য নতুন সুযোগ আসতে চলেছে। স্বাস্থ্যের দিকেও নজর দিন।

সিংহ (Leo)

আজ দিনের শুরুটা মন্থর হলেও বিকেলের পর কিছু ভালো খবর পেতে পারেন। দীর্ঘদিনের কোনও সমস্যা আজ মিটে যাওয়ার সম্ভাবনা। ব্যবসায়িক দিক ভালো যাবে। সম্পর্কেও শান্তি থাকবে।

কন্যা (Virgo)

দিনটি শুরু হতে পারে ব্যস্ততায়। কাজের চাপে কিছুটা ক্লান্তি আসতে পারে, তবে ফলাফলে আপনি খুশি হবেন। পরিবারে কারও সাহায্যে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।

তুলা (Libra)

আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে ভেবে নিন। কারও প্ররোচনায় পড়ে কাজ করলে পরে বিপদে পড়তে পারেন। তবে সন্ধ্যের দিকে মানসিক প্রশান্তি আসবে।

বৃশ্চিক (Scorpio)

আজ নিজের মনের কথা বলার জন্য সঠিক সময়। যাঁরা প্রেমের সম্পর্কে আছেন, তাঁরা আজ বড় সিদ্ধান্ত নিতে পারেন। অর্থনৈতিকভাবে আজ দিনটি ভালো যাবে না, খরচে সতর্ক থাকুন।

ধনু (Sagittarius)

আপনার নেতৃত্বের ক্ষমতা আজ সকলকে আকর্ষিত করবে। যাঁরা দলগত কাজে যুক্ত, তাঁদের জন্য সময় খুবই ভালো। তবে শরীর নিয়ে একটু সাবধানে থাকুন, পুরনো রোগ মাথাচাড়া দিতে পারে।

মকর (Capricorn)

আজ হঠাৎ কোনও যোগাযোগ বা বার্তা আপনাকে চমকে দিতে পারে। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁদের কাছে নতুন দরজা খুলবে। সন্ধ্যায় আত্মীয় বা বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

কুম্ভ (Aquarius)

আজ আপনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। অতীতের কোনও স্মৃতি মনের মধ্যে ঘুরপাক খাবে। অফিসে কিছু বাধা আসতে পারে, কিন্তু আপনি ধৈর্য ধরে পার করে যাবেন।

মীন (Pisces)

দিনটি খুবই প্রতিকূল নয়, তবে সাবধানে চলা দরকার। কেউ আপনাকে ভুল বোঝাতে পারে। শিক্ষাক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত রয়েছে। প্রেমের সম্পর্কও আজ শান্তিপূর্ণ থাকবে।