রবিবার সকাল থেকেই দুর্যোগের ঘনঘটা। বাংলাদেশ উপকূলের কাছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যা ক্রমশ শক্তিশালী হয়ে ‘গভীর নিম্নচাপে’ পরিণত হতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে আগামী ৩০ জুন ও ১ জুলাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে চলেছে অতিভারী বৃষ্টিপাত। এই নিম্নচাপকে কেন্দ্র করে আজ থেকেই পশ্চিমবঙ্গের বহু জেলায় ‘লাল সতর্কতা’ জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া এবং উত্তাল সমুদ্রের আশঙ্কাও জানানো হয়েছে।

কোন কোন জেলায় জারি হয়েছে লাল সতর্কতা?

আজ রবিবার, ২৯ জুনে যেসব জেলাগুলিতে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তা হল—

  • দক্ষিণ ২৪ পরগণা

  • পূর্ব মেদিনীপুর

  • পশ্চিম মেদিনীপুর

  • বাঁকুড়া

  • ঝাড়গ্রাম

এই সব জেলায় জারি করা হয়েছে Red Alert। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।

কোথায় জারি হল হলুদ সতর্কতা?

একই সঙ্গে কিছু জেলায় Yellow Alert জারি হয়েছে। এই তালিকায় রয়েছেঃ

  • উত্তর ২৪ পরগণা

  • পূর্ব ও পশ্চিম বর্ধমান

  • হুগলি

  • হাওড়া

  • কলকাতা

  • পুরুলিয়া

এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুত্‌সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

এদিন উত্তরবঙ্গেও বৃষ্টির প্রভাব স্পষ্ট হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা এবং দুই দিনাজপুর জেলায় আজ হতে পারে প্রবল বৃষ্টি। এই সব এলাকাগুলিতে নদী ও পাহাড়ি অঞ্চলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আগামীকাল সোমবারও দুর্যোগ

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার অর্থাৎ ১ জুলাই-তেও একই পরিস্থিতি বজায় থাকবে। সেদিনও ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ও পুরুলিয়া জেলায় লাল সতর্কতা জারি থাকবে। অন্যদিকে বীরভূম, বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণায় থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গেও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, ও আলিপুরদুয়ারে।

আবহাওয়াবিদদের পরামর্শ অনুযায়ী, উপকূলবর্তী অঞ্চল ও নদীবক্ষে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। মৎস্যজীবীদের আজ থেকেই সমুদ্রে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। শহরাঞ্চলে জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।