রেড কার্পেট, ম্যানসন, লাইট-ক্যামেরার ঝলকানি বাদ দিয়ে যদি শাহরুখ খান অটো চালান, কিংবা প্রিয়াঙ্কা চোপড়া কন্ডাকটর হন? AI-এর কল্পনা এবার তাই করেই দেখাল। সিনেমার পর্দার তারকাদের এভাবে সাধারণ জীবনযাপনে কল্পনা করে তৈরি হয়েছে এক ঝাঁক ভাইরাল ছবি।

সাদা গেঞ্জি, পেশী টানটান, ক্লায়েন্টকে পুশআপ করাচ্ছেন সলমন। AI বলছে—ফিটনেস আইকন না হলে ওয়ার্কআউট গুরু তো বটেই!

অটো চালাতে ব্যস্ত কিং খান! মাথায় টুপি, মুখে দাড়ি, শরীরে ধুলো—কল্পনাকেও হার মানায়। দাঁড়িয়ে আছেন যাত্রীর অপেক্ষায়, যেন এক নতুন দিলওয়ালে!

চোখে সরলতা, মুখে হাসি—রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছেন আলিয়া। জল ভরছেন হাতে হাতে, যেন আলিয়ার আরেক রূপে প্রেমে পড়তে বাধ্য!

ক্যাটরিনা কইফ: র্যাম্প থেকে রওনা ক্রাইম ব্রাঞ্চে

উচ্চ তাপে চুল্লিতে রান্না করছেন রণবীর, পরনে শেফের পোশাক, হাতে খোলসা করা চামচ। একদম হাই-ফায়ার কিচেনে রণবীর যেন ‘রকস্টার’ থেকে ‘কুকস্টার’!

বাসের কন্ডাকটরের পোশাকে, কাঁধে টিকিট ব্যাগ, কপালে তিলক—প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে চেনাই দুষ্কর! এআই দেখাচ্ছে, গ্ল্যামারের রাজকন্যা হয়ে উঠেছেন কর্মঠ কন্ডাকটর।
