Seven Horses Vastu : বাস্তুশাস্ত্র বলছে, ঘরের নির্দিষ্ট স্থানে সাতটি ছুটন্ত ঘোড়ার ছবি রাখলে জীবনে আসে গতি, অর্থভাগ্য ও শান্তি। তবে ভুল দিকে রাখলে এর ফল উল্টে যেতে পারে। জেনে নিন কোন কোন দিক নির্দেশনা মেনে চললে ঘোড়ার ছবি সত্যিই জীবন বদলে দিতে পারে।

প্রতিদিন কয়েক মুহূর্ত ছবিটির দিকে তাকালে মানসিক গতি বাড়ে। এটি আত্মবিশ্বাস তৈরি করে ও ইতিবাচক মানসিকতা জাগায়।

ছবিটি যেন চোখের সমতলে থাকে এবং ধুলোবালি মুক্ত রাখা হয়। অপরিষ্কার ছবি ঘরের শুভ শক্তি রুদ্ধ করতে পারে।

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে এই ছবি রাখা নিষেধ। এই দিকে রাখলে দারিদ্র্য, দুশ্চিন্তা ও ব্যর্থতা আসতে পারে।

সাত সংখ্যাটি বাস্তুশাস্ত্রে শুভ ও গতি নির্দেশক। এটি জীবনে ভারসাম্য, ঐক্য ও সাফল্যের প্রতীক বলে ধরা হয়।

ঘরের লিভিং রুমে রাখা এই ছবি শুভ শক্তিকে আকর্ষণ করে। এতে পারিবারিক শান্তি বজায় থাকে এবং দাম্পত্য কলহ কমে।

বাস্তুশাস্ত্রে উত্তর দিককে উন্নতির প্রতীক বলা হয়। এই দিকে ছবি রাখলে কর্মক্ষেত্রে অগ্রগতি ও অর্থভাগ্য উজ্জ্বল হয়।

ছবিতে যেন সব ঘোড়া সমদানে ও ছুটন্ত অবস্থায় থাকে। স্থির বা ক্লান্ত ঘোড়ার ছবি নেতিবাচক শক্তি টানে।
