শুটিং, ফ্যামিলি ট্রিপ, অথবা আন্তর্জাতিক কোনও ইভেন্টে হাজিরা—বলিউড তারকারা আজ আর সাধারণ বিমানের যাত্রী নন। এঁদের হাতে রয়েছে নিজস্ব প্রাইভেট জেট। তবে কার জেট সবচেয়ে দামি ও বিলাসবহুল? কারটা সবচেয়ে কম দামি, কিন্তু স্টাইলিশ? এই প্রতিবেদনেই মিলবে সব তথ্য।

ছবির প্রচার হোক বা পারিবারিক সফর, ভাইজান নিজের প্রাইভেট জেটেই ভরসা রাখেন। মডেল: Bombardier Challenger 300 দাম: ₹৫২৬ কোটি বিশেষত্ব: বিলাসবহুল কেবিন, দীর্ঘ পাল্লার ক্ষমতা

শাহরুখ বা অমিতাভের জেটের তুলনায় ছোট হলেও, এই জেট অক্ষয়ের জন্য যথেষ্ট। ‘খিলাড়ি’ হওয়া মানে সময়ের দাম বোঝা, আর এই জেট ঠিক সেটাই নিশ্চিত করে। মডেল: Hawker 800 দাম: ₹১৭১ কোটি সুবিধা: ৮ জন যাত্রী, ছোট কিন্তু গতিশীল

Gulfstream G550 ₹৫২৬

ছুটি কাটাতে স্বামী ডাঃ নেনের সঙ্গে প্রায়ই প্রাইভেট জেটে চড়েন মাধুরী। পরিবারটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেই সময়টুকু তিনি বিলাসে কাটাতে চান।

সইফ পাতৌদি রাজপরিবারের সদস্য, আর হৃত্বিক তো নিজেই বলিউডের ‘গ্রিক গড’। তাই স্টাইল ও কমফোর্টে কোনও কমতি রাখেন না।

বচ্চন পরিবারের এই জেট সোশ্যাল মিডিয়াতেও বহুবার ভাইরাল হয়েছে। বচ্চনের স্টাইল ও স্থিতধীতা এই জেটেও প্রতিফলিত হয়। মডেল: Bombardier Challenger 300 দাম: ₹২৬০ কোটি সুবিধা: ১০ জন যাত্রী, সোফা, ওয়ার্কস্টেশন, মিডিয়া সেন্টার

শাহরুখের জেট শুধু দামেই নয়, ফিচারেও বলিউডের সেরা। নিজের এবং পরিবার বা টিমের প্রয়োজনেই এ জেট প্রায়শই ব্যবহার করেন কিং খান। মডেল: Gulfstream G550 দাম: ₹৫২৬ কোটি সুবিধা: ১৯ জন যাত্রী, বিলাসবহুল কেবিন, হাইস্পিড ইন্টারনেট, প্রাইভেট লাউঞ্জ

অজয়ই প্রথম তারকা যিনি ব্যক্তিগত জেট কিনেছিলেন। সিক্স-স্টার ক্লাসের এই জেট আজও তাঁর স্টাইল স্টেটমেন্ট। দাম: ₹৮৪ কোটি
