আগামী ১৬ই আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। দেব-শুভশ্রী অভিনীত শেষ ছবি এটি। ১২ বছর পর আবার একসাথে বড়পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি। দেব-শুভশ্রী বিচ্ছেদের পর তাদের একসাথে আর কখনো স্ক্রিনে দেখা যায়নি। শুভশ্রী বিয়ে করে রীতিমতো নতুন সংসার পেতেছে কিন্তু দেব? দেব রুক্মিণীর সাথে সম্পর্কে জড়ালেও এখনো পর্যন্ত বিয়ের কোন নাম গন্ধ নেয়নি। দেব শুভশ্রী ভক্তদের মনে একটাই প্রশ্ন শুভশ্রীর জন্যই কি এখনো বিয়ে করতে চাইছে না দেব?

১২ বছর পর একসঙ্গে বড় পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় রহস্যময় এক গল্প।

দেব আর শুভশ্রী বরফের মাঝে মগ্ন—ছবির দৃশ্য হলেও বাস্তব প্রেমের ছায়া যেন লুকিয়ে। ‘ধূমকেতু’ শুটিং-এর সময়কার এই দৃশ্য আজ নতুন করে আলোচনায়।

সিনেমার পর্দায় বিয়ের বন্ধনে আবদ্ধ এই জুটি বাস্তবে আজ আলাদা। তবুও স্ক্রিনে তাঁদের বিয়ের দৃশ্য যেন জীবন্ত হয়ে আছে অনুরাগীদের মনে।

ক্ল্যাপবোর্ড হাতে শুভশ্রীর পাশে দাঁড়িয়ে দেব, মুখে প্রশান্তির হাসি। ‘ধূমকেতু’ শুরুর দিনটা আজ যেন আবেগে ভরা এক স্মৃতি।

এই বৃদ্ধ চরিত্রটি কেউ চিনতে পারছেন? দেখে অবাক হবেন—এই হলেন দেব, ‘ধূমকেতু’তে তাঁর নতুন অবতার।

১২ বছর পর বড় পর্দায় ফিরেই সাহসী দৃশ্যে ধরা দিলেন দেব ও শুভশ্রী। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে বাস্তব ছাপ ফেলেছে পর্দার এই রোমান্স।
