Met Gala 2025 : বিশ্ব ফ্যাশনের মঞ্চে ফের একবার বাজিমাত করল ভারত। Met Gala 2025-এ ভারতীয় তারকাদের উপস্থিতি যেন বিশ্ববাসীকে জানিয়ে দিল—ফ্যাশনেও এখন ভারতের সময়! শাহরুখ খান থেকে কিয়ারা আদবানি, প্রিয়াঙ্কা চোপড়া থেকে দিলজিত দোসাঞ্জ—প্রত্যেকে যেন নিজস্ব বার্তায় ভরিয়ে দিলেন কার্পেটটা।

শাহরুখ খান স্যাব্যসাচীর অল-ব্ল্যাক স্যুটে ছিলেন চিরাচরিত, কিন্তু আধুনিক। গলায় ‘K’ লেখা পেনডেন্ট, হাতে ছড়ি আর পায়ে লেদার বুট—এই লুক যেন ফ্যাশনের ফ্রন্টিয়ার ছুঁয়ে ফেলল।

কিয়ারা আদবানি পড়েছিলেন গৌরব গুপ্তর এক মেটাফোরিকাল মাস্টারপিস—একটি সোনালি বডি-প্লেট, যাতে দুটি হৃদয়। মা ও সন্তানের সম্পর্ককে ফুটিয়ে তুলেছিল এক বিমূর্ত নাভিনালীর মাধ্যমে। মেট গালার থিমে নিখুঁত ফিট।

প্রবল গুরুং-এর তৈরি শেরওয়ানি লুক ও মিলমিশে পাগড়ি পরে দিলজিৎ দোসাঞ্জ প্রমাণ করলেন ফ্যাশন মানে নিজের শিকড়কে শ্রদ্ধা। হাতে ছিল কৃপাণ, যা তার শিখ পরিচয় এবং আত্মবিশ্বাস দুটোই একত্রে তুলে ধরে।

প্রিয়াঙ্কা চোপড়ার পোশাকে ছিল ওল্ড হলিউড গ্ল্যামারের ছোঁয়া। ব্যালমেইনের পোশাকটিতে কাঠামোগত কাঁধ, টাইট কোমর, বড় হ্যাট আর ডটেড প্রিন্ট – সবকিছু মিলে এক অসাধারণ চেহারা। গয়নার ঝলক যেন আরও একবার তার বৈশ্বিক তারকা ইমেজকে মজবুত করল।

মন পাটেলের পোশাকে ছিল থম ব্রাউনের বিশেষ ডিজাইন – ক্লাসিক টাক্সেডোর এক ভিন্ন ব্যাখ্যা, সূক্ষ্মতা আর দৃঢ়তার নিখুঁত মিশেল।

ইশা আম্বানির পরনে ছিল অনামিকা খন্নার বেনারসি ট্রেন সহ ডিজাইন, আর গলায় সেই ঐতিহাসিক নওয়ানগড়ের মহারাজার কার্তিয়ে হার – ইতিহাসের ছোঁয়াও ছিল গ্ল্যামারে।

মেট গালায় প্রথমবার পা রেখেই মনীশ মালহোত্রা বাজিমাত করলেন। গায়ে ছিল ভাস্কর্য-নির্মিত কালো শেরওয়ানি কেপ, যার গায়ে ঝলমলে অলঙ্করণ আর সূক্ষ্ম এমব্রয়ডারির বহুস্তরীয় সাজ – রাজকীয়তা যেন ছড়িয়ে পড়ছিল প্রতিটি পদক্ষেপে।

সব্যসাচী নিজে এসেছিলেন হালকা আইভরি কোটে, যা ছিল কুইল্টেড ও ট্র্যাডিশনাল, সঙ্গে ছিল ভেলভেট টুপি – যেন বাংলা নবাবি ঘরানার এক মডার্ন রূপ।
