এক সময় ছোটপর্দার আদর্শ জুটি ছিলেন রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী। টিভির পর্দা থেকে বাস্তব জীবনে প্রেম, আর এখন সংসার—সব কিছুই ছিল ‘পারফেক্ট’! তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট ঘিরে তাঁদের ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা, বিতর্ক ও ট্রোলিং। কিছু বলেই ফেলেছেন তাঁরা, যা একাংশ নেটাগরিকের একেবারেই পছন্দ হয়নি। তবে রাজা-মধুবনী থামেননি—উত্তরও দিয়েছেন, সরাসরি সোশ্যাল মিডিয়ায়! কী এমন ঘটেছে? দেখে নেওয়া যাক পর্দার জুটির চারপাশে ছড়িয়ে পড়া এই বিতর্কের সাতটি দিক।

নেটিজেনদের আক্রমণ সত্ত্বেও রাজা এবং মধুবনী দুজনেই সোশ্যাল মিডিয়াতেই জবাব দিয়ে যাচ্ছেন। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, “আমরা যা বিশ্বাস করি, তা বলতে পিছপা হব না।”

একাংশ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর দাবি, রাজা-মধুবনী নিজেদের সাফল্য দেখিয়ে সাধারণ মানুষকে ছোট করছেন। এই ‘টোন’ অনেকেই মেনে নিতে পারছেন না।

একটি পোস্টে মধুবনী শাখা-পলা না পরা নিয়ে নিজের বক্তব্য রেখেছিলেন। কিন্তু অনেকেই তা হিন্দু সংস্কারের বিরুদ্ধে বলে কটাক্ষ করেন।

মধুবনীর একাধিক পুরনো পোস্ট, বিশেষ করে সন্তান ও সংসার নিয়ে, ফের ভাইরাল হয়ে পড়ে। সেখানে অভিনয় ছেড়ে দেওয়ার প্রসঙ্গ ঘিরেও আলোচনা শুরু হয়।

সমালোচকদের জবাবে রাজা জানান, তিনি আসলে B.Tech পাশ করা IT ইঞ্জিনিয়ার। নিজের রেজাল্ট নিয়ে ঠাট্টা করায় তিনি কিছুটা বিরক্তও প্রকাশ করেন।

পোস্টে রাজা জানান, তাঁদের ১টা বা ২টো নয়, একাধিক সম্পত্তি রয়েছে কলকাতায়। এই ‘গর্ব’ নিয়ে শুরু হয় বিতর্ক—অনেকে একে ‘দম্ভ’ বলেও আক্রমণ করেন।

রাজা তাঁর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফলাফল নিয়ে একটি খোলা পোস্ট করেন। জানিয়েছিলেন, কম নম্বর পেলেও জীবনে সফল তিনি। পোস্টের ভাষা এবং আত্মপ্রশংসা অনেকের চোখে পড়ে।
