TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

বেলুচিস্তানে বিস্ফোরক হামলা! ৩৯ জায়গায় একযোগে আঘাত বিএলএ-র

বেলুচিস্তানে ৩৯টি স্থানে ধারাবাহিক হামলার দায় স্বীকার করল বেলুচ লিবারেশন আর্মি। চলছে সংঘর্ষ, এখনও শেষ হয়নি অপারেশন।

Debapriya Nandi Sarkar

বেলুচিস্তানে ফের অশান্তির আগুন। বেলুচ লিবারেশন আর্মি (BLA) একসঙ্গে ৩৯টি জায়গায় ধারাবাহিক ও সমন্বিত হামলা চালিয়েছে বলে দাবি করেছে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছে, এই অপারেশন এখনও চলছে এবং এর পেছনে রয়েছে একাধিক কৌশলগত উদ্দেশ্য।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

চলছে অপারেশন, আতঙ্ক ছড়িয়েছে চারদিকে

গ্রুপটি জানিয়েছে, এই অভিযান পরিকল্পনা মাফিক, এবং এখনো তা শেষ হয়নি। কোথাও কোথাও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে বলেও দাবি করেছে তারা। স্থানীয় প্রশাসন এখনও পুরো ঘটনার ওপর কিছু প্রকাশ্যে না আনলেও, একাধিক এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ভিডিও প্রকাশে নতুন ইঙ্গিত

সংগঠনের তরফে একটি ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, কেন এবং কীভাবে এই হামলা চালানো হয়েছে। ভিডিওতে দাবি করা হয়েছে, এই হামলার মূল লক্ষ্য ছিল ‘স্ট্র্যাটেজিক পয়েন্ট’-গুলিকে নষ্ট করা এবং সেনা কাঠামোকে দুর্বল করে দেওয়া।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

এলাকা জুড়ে চরম উত্তেজনা

বেলুচিস্তানের বিভিন্ন প্রান্তে এখন চরম আতঙ্ক। সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে অপারেশনের বিস্তারিত বাইরে না ছড়িয়ে পড়ে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।